ড্রাইভার ফেরেন খালি গাড়ি নিয়ে
ফেরার পথের তেল আর সময়ের খরচটা শেষ পর্যন্ত প্রতিটি ভাড়ার ভেতরেই ঢুকে যায়। লাভ কারও হয় না।
নিজের যাত্রার জন্য পুরো একটা গাড়ি নিন রেন্টাল কার-এ, কিংবা ড্রাইভারের খালি ফেরার পথে অনেক কম ভাড়ায় গোটা গাড়ি নিন রিটার্ন কার-এ — ড্রাইভার যাচাই করা, ভাড়া আগেই ঠিক, আর টাকা দেবেন ট্রিপ শেষ হলে।
একটি বুকিং মানে পুরো গাড়ি। ভাড়া ঠিক হয় অ্যাপেই — ট্রিপ শেষে নগদ টাকা যায় ড্রাইভারের হাতে।
নমুনা পর্দা — ভাড়াগুলো উদাহরণ মাত্র, আসল দর নয়
আন্তঃজেলা প্রতিটি ভাড়ার দুটি পথ — যাওয়া আর ফেরা। যাত্রী থাকেন কেবল একটিতে। খালি ফেরার পথে ড্রাইভারের তেল পোড়ে, সময় যায়, অথচ আয় হয় না; আর কম ভাড়ায় যে যাত্রাটা কেউ পেতে পারতেন, সেটাও হয় না।
ফেরার পথের তেল আর সময়ের খরচটা শেষ পর্যন্ত প্রতিটি ভাড়ার ভেতরেই ঢুকে যায়। লাভ কারও হয় না।
ড্রাইভার খালি পথটা রিটার্ন কার ট্রিপ হিসেবে পোস্ট করেন। একই দিকে যাচ্ছেন এমন কেউ নতুন রেন্টালের চেয়ে অনেক কম ভাড়ায় গোটা গাড়িটা বুক করে নেন।
ভাড়াগুলো বোঝানোর জন্য দেওয়া উদাহরণ। প্রতিটি ট্রিপের ভাড়া ঠিক করেন ড্রাইভার।
গাড়িটা তো ওই পথেই যাচ্ছে। খালি গাড়ি ফেরার ভাড়া দিয়ে লাভ কী?
একবার লগ ইন করে বেছে নিন কোনটা দরকার। রেন্টাল কার আপনার নিজের প্ল্যান করা যাত্রার জন্য; রিটার্ন কার অন্য কারও শেষ হওয়া যাত্রাকে আপনার সস্তা যাত্রায় বদলে দেয়।
যাত্রার জন্য গাড়ি দরকার?
কোথায় যাবেন আর কখন — শুধু এটুকু জানান। যাচাই করা ড্রাইভাররা ভাড়ার অফার পাঠাবেন, পছন্দেরটি বেছে নেবেন, আর পুরো গাড়িটা সেই যাত্রার জন্য আপনার।
যেদিক থেকে গাড়ি ফিরছে, আপনি কি সেদিকেই যাচ্ছেন?
যে যাত্রার টাকা ড্রাইভার আগেই পেয়ে গেছেন, তার খালি ফেরার পথটা তিনি পোস্ট করেন। সেই ফিরতি ট্রিপগুলো খুঁজে দেখুন, কিংবা একটি রাইড রিকোয়েস্ট দিন — ড্রাইভাররাই আপনার কাছে ভাড়ার অফার পাঠাবেন।
দুটি সেবাতেই বুক হয় গোটা গাড়ি — গাড়িঘোড়া আলাদা আসন বিক্রি করে না।
একই বুকিং, দুই দিক থেকে দেখা। শুধু ফোনে কথা বলে কিছু হয় না — প্রতিটি অফার, বুকিং আর ট্রিপ শেষের হিসাব অ্যাপে লেখা থাকে।
রেন্টাল কার না রিটার্ন কার বেছে নিয়ে কোথা থেকে, কোথায়, কোন দিন আর কখন লিখুন। গাড়ির ধরন আর দরকারি নোট যোগ করুন — মালপত্র, এসি, বাচ্চার আসন।
যাচাই করা ড্রাইভাররা ভাড়া জানাবেন। ইচ্ছে হলে একবার পাল্টা অফার দিন; দফা সীমিত, তাই দরকষাকষিতে আটকে থাকতে হয় না।
অফার মেনে নিলেই বুকিং নিশ্চিত। ড্রাইভার, গাড়ি আর পিকআপের জায়গা দেখতে পাবেন, আর ট্রিপের দিন গাড়িটি কোথায় আছে তা-ও।
ট্রিপ শেষ হলে ঠিক করা ভাড়াটা নগদে ড্রাইভারের হাতে দিন — তার আগে নয়। এরপর দুজন দুজনকে রেটিং দিন।
ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন, এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স জমা দিন, আর গাড়ির তথ্য যোগ করুন। কাগজপত্র যাচাই আর গাড়ি অনুমোদন না হওয়া পর্যন্ত কোনো ট্রিপ নেওয়া যায় না।
যাত্রীদের রিকোয়েস্টে অফার দিন, রেন্টালের জন্য কবে ফাঁকা আছেন জানিয়ে দিন, কিংবা শেষ হওয়া ট্রিপের খালি ফেরার পথটা রিটার্ন কার ট্রিপ হিসেবে পোস্ট করুন।
আপনার গাড়ি ভাই দুই পক্ষকে ফোন করে পিকআপের সময় আর জায়গা নিশ্চিত করে নেন। অ্যাপে ট্রিপ শুরু করুন, পৌঁছে শেষ করুন।
যাত্রীর কাছ থেকে নগদে ভাড়া বুঝে নিন। প্ল্যাটফর্মের কমিশন ট্রিপের সঙ্গে লেখা থাকে, পরে পরিশোধ করবেন।
বাংলাদেশে দূরপাল্লার গাড়ি ভাড়া চলে ফোনে আর পরিচিতের সূত্রে। সেই সহজ ব্যাপারটা রেখেই আমরা যোগ করেছি যাচাই, লিখিত ভাড়া আর ফোনের ওপাশে দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ।
প্রত্যেক ড্রাইভারের এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স আমাদের দল যাচাই করে, আর প্রতিটি গাড়ি অনুমোদন করে — তার আগে একটি ট্রিপও নেওয়া যায় না। যাচাই না হওয়া অ্যাকাউন্টে বুকিং আসে না।
আগাম টাকা নেই, জামানত নেই, কার্ডের তথ্য নেই। ট্রিপ শেষ হলে ঠিক করা ভাড়াটা নগদে ড্রাইভারের হাতে দেবেন।
অফার আর পাল্টা অফার চলে গাড়িঘোড়ার ভেতরেই, দু-এক দফার বেশি নয়। যে ভাড়ায় রাজি হয়েছেন সেটাই দেবেন — গাড়িতে ওঠার সময় নতুন হিসাব নয়।
আপনার গাড়ি ভাই — গাড়িঘোড়ার একজন অপারেশন এজেন্ট — বুকিংটির দায়িত্বে থাকেন, আপনাকে আর ড্রাইভারকে ফোন করে সব ঠিক করে নেন, আর ট্রিপ শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকেন।
প্রতিটি ট্রিপ শেষে যাত্রী ড্রাইভারকে আর ড্রাইভার যাত্রীকে রেটিং দেন। শুধু শেষ হওয়া ট্রিপেরই রিভিউ হয়, তাই রেটিংয়ের একটা মানে থাকে।
চলতি ট্রিপের স্ক্রিন থেকে এক ট্যাপেই সাপোর্ট, আর রাস্তায় জরুরি দরকারে ফোন নম্বর তো আছেই।
রাস্তায় কোনো সমস্যা? সাপোর্ট নম্বরে ফোন করুন — +৮৮০ ১৬০৯-১৮৫৪৬৩ — একজন গাড়ি ভাই ধরবেন।
খালি পথটা তো আপনি এমনিতেই চালান। সেটাকে রিটার্ন কার ট্রিপ হিসেবে পোস্ট করুন — যে পথে আপনি যেতেনই, সেই পথের ভাড়া দেবেন ওই দিকের কোনো যাত্রী।
যাওয়ার পথে রেন্টালের ভাড়া, ফেরার পথে রিটার্ন কারের ভাড়া। একই তেল, একই সময়, বাড়তি আয়।
গাড়িতে কেউ থাকুন বা না থাকুন, ফেরার পথের তেল আপনাকেই দিতে হয়। পথটা পোস্ট করুন, খরচটা উঠে আসুক।
আপনার পথের রাইড রিকোয়েস্টগুলো আপনার অ্যাপে আসবে। নিজের ভাড়া লিখে অফার পাঠান — ভাড়া আপনিই ঠিক করবেন।
ট্রিপ শেষে যাত্রী সরাসরি আপনাকেই ভাড়া দেবেন। গাড়িঘোড়ার কমিশন ট্রিপের সঙ্গে লেখা থাকে, পরে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার বা ক্যাশে আলাদাভাবে পরিশোধ করবেন।
প্রথম বুকিংয়ের আগে মানুষ যা যা জানতে চান।
এখনও দ্বিধা? +৮৮০ ১৬০৯-১৮৫৪৬৩ নম্বরে ফোন করলে একজন গাড়ি ভাই বুঝিয়ে বলবেন।
যাত্রীদের জন্য একটি অ্যাপ, ড্রাইভারদের জন্য আরেকটি। রেন্টাল বুক করুন, ফিরতি ট্রিপ ধরুন, কিংবা যে পথটা এমনিতেই যাচ্ছিলেন সেটা থেকেই আয় শুরু করুন।
অ্যাপ দুটি রিভিউতে থাকায় স্টোরের লিংকগুলো আপাতত নমুনা। ভাড়া সব সময় ট্রিপ শেষ হওয়ার পরেই নেওয়া হয় — গাড়িঘোড়া কখনও আগাম টাকা চায় না।