প্রশ্ন
প্রথম ট্রিপের আগে মানুষ যা যা জানতে চান
বিষয় অনুযায়ী সাজানো। আপনার প্রশ্নটি এখানে না থাকলে সাপোর্ট নম্বরে ফোন করুন, একজন মানুষই ধরবেন।
সাধারণ জিজ্ঞাসা
গাড়ি বুক করা
গাড়ি খোঁজা, ভাড়া ঠিক করা আর বুকিং নিশ্চিত করা।
কারণ গাড়িটা তো পথটা যাচ্ছেই। যাওয়ার ট্রিপের টাকা ড্রাইভার আগেই পেয়ে গেছেন, আর নইলে তাঁকে খালি গাড়ি নিয়েই ফিরতে হতো — তাই ফেরার পথে যা-ই আয় হয়, সেটাই বাড়তি; পুরো ট্রিপের খরচ তুলতে হয় না। এ কারণেই নতুন করে গাড়ি ভাড়া করার চেয়ে অনেক কমে তিনি পথটা পোস্ট করতে পারেন — আর গোটা গাড়িটা তবু আপনারই থাকে।
যায়, তবে অ্যাপের ভেতরে। ড্রাইভার একটি অফার পাঠান, আপনি পাল্টা অফার দিতে পারেন, তিনি আবার উত্তর দিতে পারেন — দু-এক দফাতেই সীমিত, যাতে কথা দ্রুত শেষ হয়, কাউকে ঝামেলায় পড়তে না হয়। অফার মেনে নিলে ওই ভাড়াই ট্রিপের জন্য পাকা।
গোটা গাড়ি — রেন্টাল কার আর রিটার্ন কার, দুটোতেই। গাড়িঘোড়া আলাদা আসন বিক্রি করে না, অচেনা মানুষের মধ্যে একটি গাড়ি ভাগ করেও দেয় না। তাই যে গাড়িটি বুক করছেন, পুরো ট্রিপে সেটি শুধু আপনার।
তাহলে একটি রাইড রিকোয়েস্ট দিন। কোথায় যাচ্ছেন, কখন আর কোন ধরনের গাড়ি চান — এটুকু লিখলেই ওই পথের ড্রাইভাররা আপনাকে অফার পাঠাবেন। মনমতো কিছু না এলে একই পথে রেন্টাল কার তো আছেই।
খোঁজার সময় বা রিকোয়েস্ট দেওয়ার সময় ‘অতিরিক্ত নোট’ ঘরটি ব্যবহার করুন — যেমন ‘৩ জন যাত্রী, ৪টি বড় ব্যাগ, এসি হলে ভালো হয়’। ড্রাইভাররা অফার পাঠানোর আগেই নোটগুলো পড়েন, তাই সেখানে যা লিখবেন, ভাড়াতেও তার প্রভাব পড়ে।
ড্রাইভারের কাজ শেষ হলেই ফিরতি ট্রিপ আসে, তাই সেগুলো প্রায়ই একই দিনের বা পরদিনের। নির্দিষ্ট তারিখে রেন্টাল কার লাগলে এক-দুই দিন আগে রিকোয়েস্ট দিন — ড্রাইভাররা অফার পাঠানোর সময় পান, আর আপনিও বেছে নেওয়ার সুযোগ বেশি পান।
ভাড়া পরিশোধ
টাকা কখন হাতবদল হয়, আর কার কাছে যায়।
ট্রিপ শেষে, নগদে, সরাসরি ড্রাইভারের হাতে — রাস্তা থেকে গাড়ি ডেকে নিলে যেভাবে দিতেন, ঠিক সেভাবেই। অ্যাপে পেমেন্ট নেই, কার্ডের তথ্য নেই, জামানতও নেই। ভাড়া গাড়িতে ওঠার আগেই ঠিক হয়ে অ্যাপে লেখা থাকে, তাই শেষে তর্কের কিছু থাকে না।
না। যে ভাড়ায় রাজি হয়েছেন, সেটিই দেবেন। ট্রিপে সত্যিই কিছু বদলালে — গন্তব্য বদলালে, কিংবা আপনি নিজে দীর্ঘ সময় অপেক্ষা করতে বললে — রাস্তায় মিটমাট না করে আপনার বুকিংয়ের দায়িত্বে থাকা গাড়ি ভাইয়ের সঙ্গে কথা বলুন, যাতে বদলটা লেখা থাকে।
ড্রাইভারদের বলা হয় এমন ভাড়া জানাতে, যাতে বর্ণনা অনুযায়ী পুরো ট্রিপের খরচ ধরা থাকে। পথে অস্বাভাবিক কিছু থাকলে — যেমন ফেরি পার হওয়া — সেটা অফারের সময়ই বলে নেওয়া উচিত, অর্থাৎ আপনি রাজি হওয়ার আগে; ট্রিপের পরে নয়।
শেষ হওয়া প্রতিটি ট্রিপ আপনার বুকিংয়ের তালিকায় থেকে যায় — পথ, ড্রাইভার, গাড়ি আর ঠিক করা ভাড়াসহ। নগদে দেওয়া টাকার রসিদ হিসেবে ওই রেকর্ডটিই কাজ করে।
নিরাপত্তা ও আস্থা
গাড়ি চালাচ্ছেন কে, আর সমস্যা হলে কাকে ফোন করবেন।
প্রতিটি ড্রাইভার অ্যাকাউন্ট খোলার সময় এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স জমা দেন, আর আমাদের দল সেগুলো যাচাই করে। ড্রাইভারের যোগ করা প্রতিটি গাড়ি তার তথ্য দেখে আলাদাভাবে অনুমোদন করা হয়। দুটো শেষ না হওয়া পর্যন্ত কোনো ড্রাইভার একটিও ট্রিপ নিতে পারেন না। অফার মেনে নেওয়ার আগেই আপনি ড্রাইভার, গাড়ি আর তাঁর রেটিং দেখে নিতে পারবেন।
গাড়িঘোড়ার একজন অপারেশন এজেন্ট, যিনি আপনার বুকিংয়ের দায়িত্বে থাকেন। তিনি আপনাকে আর ড্রাইভারকে ফোন করে পিকআপের তথ্য নিশ্চিত করেন, ট্রিপ চলার সময় নজর রাখেন, আর রাস্তায় কিছু সামলানোর দরকার হলে তাঁকেই ফোন করবেন।
অ্যাপে বুকিংটি বাতিল হয় আর কারণটি লেখা থাকে; আপনার বুকিংয়ের গাড়ি ভাই একই পথ ও সময়ের জন্য আরেকটি গাড়ি খুঁজে দিতে সাহায্য করেন। আগাম কোনো টাকা দেননি বলে ফেরত পাওয়ার ঝামেলাও নেই। বারবার বাতিল করলে সেটি ড্রাইভারের অ্যাকাউন্টের বিপক্ষে যায়।
চলতি ট্রিপে ড্রাইভারের মোটামুটি অবস্থান দেখতে পাবেন, সঙ্গে গাড়ির তথ্য, পিকআপ আর গন্তব্য — আর এক ট্যাপেই সাপোর্ট।
দুই পক্ষই, আর শুধু ট্রিপ শেষ হওয়ার পর — যাত্রী ড্রাইভারকে, ড্রাইভার যাত্রীকে, একটি করে রিভিউ। বাতিল হওয়া ট্রিপের রিভিউ হয় না, তাই প্রতিটি রেটিং একটা সত্যিকারের ট্রিপের।
অ্যাপ ও অ্যাকাউন্ট
যাত্রী বা ড্রাইভার হিসেবে শুরু করা।
হ্যাঁ — যাত্রীদের জন্য একটি আর ড্রাইভারদের জন্য আলাদা একটি, দুটোই মোবাইলের জন্য বানানো। স্টোরে অ্যাপ আসবে লঞ্চের দিন; তার আগে ডাউনলোড পাতা থেকে অপেক্ষমাণ তালিকায় নাম লেখান, আমরা লিংক পাঠিয়ে দেব।
একটি ফোন নম্বর। OTP দিয়ে নম্বরটি যাচাই করে নাম যোগ করলেই বুক করতে পারবেন। যাত্রী অ্যাকাউন্ট খুলতে বা সাধারণ বুকিং করতে এনআইডি লাগে না।
আপনার ফোন নম্বর, এনআইডি, বৈধ ড্রাইভিং লাইসেন্স আর যে গাড়িটি চালাতে চান তার তথ্য। কাগজপত্র যাচাই আর গাড়ি অনুমোদন হয়ে গেলে রেন্টালের জন্য ফাঁকা সময় জানাতে, ফিরতি ট্রিপ পোস্ট করতে আর অফার পাঠাতে পারবেন।
শেষ হওয়া ট্রিপের ওপর কমিশন নিয়ে, যেটি দেন ড্রাইভার — যাত্রীর ভাড়ার সঙ্গে তা যোগ হয় না। ড্রাইভার পুরো ভাড়া নগদে বুঝে নেন, আর কমিশনটি আলাদাভাবে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার বা ক্যাশে পরিশোধ করেন।
এখানে নেই? সরাসরি সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন।
শুরু করবেন?
রেন্টাল বুক করুন, কিংবা দেখে নিন আপনার দিকে কোন ফিরতি ট্রিপগুলো আসছে।

