ফেরার পথটার জন্যও ভাড়া নিন।
রেন্টাল বুকিং আগের মতোই নিন — তারপর খালি ফেরার পথটা পোস্ট করুন, ওটাও আয় করুক। ভাড়া ঠিক করবেন আপনি, টাকা নেবেন আপনি; যাত্রী মিলিয়ে দেওয়ার কাজটা আমাদের।
এক যাত্রা। দুই ভাড়া।
খালি পথটা তো আপনি এমনিতেই চালান। সেটাকে রিটার্ন কার ট্রিপ হিসেবে পোস্ট করুন — যে পথে আপনি যেতেনই, সেই পথের ভাড়া দেবেন ওই দিকের কোনো যাত্রী।
এক যাত্রায় দুবার আয়
যাওয়ার পথে রেন্টালের ভাড়া, ফেরার পথে রিটার্ন কারের ভাড়া। একই তেল, একই সময়, বাড়তি আয়।
খালি গাড়ি ফেরানোর খরচ আর নয়
গাড়িতে কেউ থাকুন বা না থাকুন, ফেরার পথের তেল আপনাকেই দিতে হয়। পথটা পোস্ট করুন, খরচটা উঠে আসুক।
যাত্রী নিজেই আসবেন আপনার কাছে
আপনার পথের রাইড রিকোয়েস্টগুলো আপনার অ্যাপে আসবে। নিজের ভাড়া লিখে অফার পাঠান — ভাড়া আপনিই ঠিক করবেন।
হাতে নগদ, কমিশন পরে
ট্রিপ শেষে যাত্রী সরাসরি আপনাকেই ভাড়া দেবেন। গাড়িঘোড়ার কমিশন ট্রিপের সঙ্গে লেখা থাকে, পরে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার বা ক্যাশে আলাদাভাবে পরিশোধ করবেন।
অ্যাকাউন্ট খোলা থেকে প্রথম বুকিং
- ১
ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন
OTP দিয়ে নম্বরটি যাচাই করুন, নাম আর ছবি দিন। দুই-তিন মিনিটের কাজ। - ২
কাগজপত্র জমা দিন
এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স, সঙ্গে যে গাড়িটি চালাবেন তার তথ্য। পরে আরও গাড়ি যোগ করতে পারবেন। - ৩
যাচাই করিয়ে নিন
আমাদের দল আপনার কাগজপত্র যাচাই করে আর গাড়িটি অনুমোদন করে। সেটি শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টে সবকিছু দেখা যাবে, কিন্তু ট্রিপ নেওয়া যাবে না। - ৪
কাজ শুরু করুন
রেন্টালের জন্য ফাঁকা সময় জানিয়ে দিন, রাইড রিকোয়েস্টে অফার পাঠান, আর খালি ফেরার পথগুলো রিটার্ন কার ট্রিপ হিসেবে পোস্ট করুন।
যাচাই বলতে কী বোঝায়
যাচাই একবারের কাজ, কোনো নিয়মিত পরিদর্শন নয়। আমরা আপনার এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স যাচাই করি, আর আপনার যোগ করা প্রতিটি গাড়ি তার তথ্য দেখে অনুমোদন করি।
রাতের লম্বা রাস্তায় অচেনা একটা গাড়িতে যাত্রীরা যেন ভরসা রাখতে পারেন, সেজন্যই এটি — আর এই একই কারণেই তাঁরা আপনার ফিরতি ট্রিপেও ভরসা রাখবেন।
আস্থা ও নিরাপত্তা নিয়ে আমরা যা করিচারটি জিনিস সঙ্গে রাখুন
আপনি যদি এখনই ভাড়ায় গাড়ি চালান, তাহলে এগুলো প্রায় নিশ্চিতভাবেই আপনার আছে।
আপনার এনআইডি
আপনার পরিচয় নিশ্চিত করতে। যাত্রীরা আপনার নাম, ছবি আর রেটিংয়ের বাইরে কিছু দেখেন না।বৈধ ড্রাইভিং লাইসেন্স
কোনো ট্রিপ নেওয়ার আগেই যাচাই করা হয়, আর যতদিন গাড়ি চালাবেন, সেটি বৈধ থাকতে হবে।আপনার গাড়ির তথ্য
ধরন, মডেল, রেজিস্ট্রেশন নম্বর আর আসনসংখ্যা। ট্রিপে ব্যবহারের আগে গাড়িটি অনুমোদন করা হয়, আর যাত্রী জানেন কোন গাড়ি আসছে।ড্রাইভার অ্যাপ চলে এমন একটি ফোন
অফার, বুকিং, ট্রিপ শুরু ও শেষ করা আর ট্রিপের সময় লোকেশন শেয়ার করা — সবই এই অ্যাপে।
আয়ের হিসাবটা এখানে যেভাবে চলে
ভাড়া ঠিক করেন আপনি
প্রতিটি অফার আপনার। আপনার ট্রিপের ভাড়া আর কেউ ঠিক করে দেয় না, আর তা বদলে দেওয়ার মতো কোনো সার্জ বা ছাড়ের ব্যবস্থাও নেই।নগদ সরাসরি যাত্রীর কাছ থেকে
ট্রিপ শেষে ঠিক করা ভাড়াটা আপনি নিজেই বুঝে নেন। টাকার জন্য অপেক্ষা নেই, আপনার আয় কারও হাতে আটকেও থাকে না।কমিশনের হিসাব আলাদা
শেষ হওয়া প্রতিটি ট্রিপের কমিশন আপনার হিসাবে লেখা থাকে আর বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার বা ক্যাশে পরিশোধ হয় — যাত্রীর ভাড়া থেকে কখনও কাটা হয় না।প্রতিটি বুকিংয়ে একজন গাড়ি ভাই
গাড়িতে ওঠার আগেই একজন অপারেশন এজেন্ট যাত্রীর সঙ্গে সব ঠিক করে নেন, তাই আপনাকে বারবার ফোন করে খোঁজ নিতে হয় না।
শুরুতেই জেনে রাখা ভালো একটি নিয়ম
বকেয়া কমিশনের একটা সীমা আছে। কয়েকটি ট্রিপের কমিশন বাকি রেখেও চালানো যায়, কিন্তু সীমা পেরোলে পরিশোধ না করা পর্যন্ত অ্যাকাউন্টে নতুন ট্রিপ নেওয়া যায় না। অপারেশন টিম পরিশোধটি যাচাই করে — সাধারণত একই দিনে — আর তা মিলে গেলে সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট আবার চালু হয়ে যায়।
ড্রাইভাররা যা জিজ্ঞেস করেন
বিনা পয়সায় আর খালি ফিরবেন না
অ্যাকাউন্ট খুলুন, যাচাই করিয়ে নিন, আর এই সপ্তাহেই প্রথম ফিরতি ট্রিপটা পোস্ট করুন।

